শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে ছেলের হাতে বাবা নিহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জেলার কালাই উপজেলায় বাবার কাছে টাকা চাওয়ার জেরে ছেলের আঘাতে বাবা নিহত হয়েছেন। আর এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।

শনিবার (১৪ মার্চ) ইফতারের ঠিক আগ মুহূর্তে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে গোলাপ হোসেনকে (৩০) আটক করেছেন পুলিশ। নিহত আক্কাস আলী (৫৫) উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে গোলাপ হোসেন ব্যক্তিগত প্রয়োজনে বাবার কাছে টাকা চান। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে বেশ কথা-কাটাকাটি হয়। এক পর্যায় গোলাপ ক্ষিপ্ত হয়ে বাঁশের খুঁটি ও ধারালো বঁটি দিয়ে তার বাবাকে আঘাত করেন। এতে তার বাবা আক্কাস আলী গুরুতর আহত হন। এ সময় বাধা দিতে গেলে গোলাপের মা আবেদা বিবি (৪৮) ও তার বোনও আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আক্কাস আলীকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলে গোলাপ হোসেনকে আটক করা হয়েছে। নিহত আক্কাস আলীর পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

ভোরের আকাশ/আ.র
 

ছেলের হাতে বাবা নিহত

শেয়ার করুন: