শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোমের শুভ উদ্বোধন

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

বরিশাল নগরীর রুপাতলীতে উদ্বোধন করা হয়েছে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টায় ফিতা কাটা, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (NSDA) অনুমোদিত একটি সাস্থ্যকোর্স প্রশিক্ষণ কেন্দ্র । কোর্সগুলো হলো- নার্সিং কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার, কেয়ারগিভিং, English for Work, Entrepreneurship development.

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা সভাপতি ও বরিশাল বাণীর সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাউন্সিলর প্রার্থী মোঃ কাওছার মোল্লা, ইসলামী ব্যাংক হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের ইনচার্জ ডা. সৈয়দ মাসুদ আলম, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অটিজম সেন্টারের চিকিৎসক ডা. নিধি অরিন এবং রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোমের নির্বাহী পরিচালক ইসরাত জাহান ইতি। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্নধার ডা. আল আমীন (শাওন)।

আলোচনা সভায় বক্তারা বলেন, নার্সিং কেয়ার বিষয়ে শর্ট কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন রোগী অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি হওয়ার আগ পর্যন্ত প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরিচর্যার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে নার্সিং কেয়ার কোর্স সম্পন্নকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।

আরও পড়ুন

সংস্কৃতি সুন্দর মন তৈরি করে, আমাদের বাঁচতে শেখায় : কেসিসি প্রশাসক

বক্তারা বলেন, প্রশিক্ষিত নার্সিং কেয়ার কর্মীদের মাধ্যমে রোগী ও বয়স্ক ব্যক্তিদের প্রাথমিক পরিচর্যা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সম্ভব। এ ধরনের প্রশিক্ষণ কর্মসংস্থানের পাশাপাশি মানুষের সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোমের উত্তরোত্তর উন্নতি, সাফল্য এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/ইউএম

রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম,উদ্বোধন

শেয়ার করুন: