শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু, ট্রাক আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৬ জুন ২০২৫, ১:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু, ট্রাক আটক
গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু, ট্রাক আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন।

নিহতরা হলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলকুড়ি ইউনিয়নের কাঠগিরি গ্রামের ইউসুফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার। তারা দুজনেই ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আনোয়ার ও শারমিন। চাঁপড়ীগঞ্জ এলাকায় পৌঁছালে মহাসড়কের মাঝখানে স্থাপিত রাবারের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন তারা। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। পরে এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। তারা চাঁপড়ীগঞ্জ থেকে ফাঁসিতলা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়কে স্থাপিত রাবারের ডিভাইডার অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে ঢাকা-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের আশ্বস্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: