ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ৩৩ আসনের ১৩টি আন্তঃনগর ট্রেনের টিকিট, একটি Realme C21 মোবাইল ও ৬ হাজার ৫ শ টাকাসহ এক কালোবাজারি আটক করেন আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।
রোববার দিবাগত রাত ১টায় (২৩ জুন) আখাউড়া রেলওয়ে থানা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করছেন। এর আগে রোববার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক মো. খায়রুল এনাম ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দক্ষিণ মৌড়াইল এলাকার মো: আব্দুল জলিলের ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই সুব্রত বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের মোট ৩৭টি আসন বিশিষ্ট ১৩টি টিকিট এবং টিকিট বিক্রির নগদ ৬ হাজার ৫০০ টাকা ও ১টি মোবাইলসহ তাকে আটক করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম শফিকুল ইসলাম জানান, আটক খায়রুল এনামের বিরুদ্ধে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভোরের আকাশ/জাআ