শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসলামপুরে সাধু বেশে আত্মগোপনকারী শীর্ষ সন্ত্রাসী রাসেল ফকির গ্রেপ্তার

জালালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের ইসলামপুরে পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসী রাসেল ফকির (৩০)কে অবশেষে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ইমরুল ইসলাম। গ্রেপ্তারকৃত রাসেল উত্তর দরিয়াবাদ এলাকার পতু শাহের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে দুটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলা এবং বিভিন্ন ধারায় আরও চারটি মামলা। এছাড়াও ইসলামপুর থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ একাধিক অভিযোগে গ্রেপ্তারি ও সাজার পরোয়ানা রয়েছে। এমনকি সৎ মা হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামিও ছিলেন তিনি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান, দীর্ঘদিন ধরে রাসেল ভিন্ন ভিন্ন পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তিনি নাম গোপন করে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায় পল্লী চিকিৎসক (দন্ত) হিসেবে কাজ করতেন। কখনও আবার সাধুর বেশ ধারণ করে বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছেন, তিনি প্রায়ই সাধু সেজে ভারতে গিয়ে আত্মগোপন করতেন, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশা/এনউব

ফকির গ্রেপ্তার

শেয়ার করুন: