শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পদ্মার এক কাতলা ৪০ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ৮ মে ২০২৫, ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
পদ্মার এক কাতলা ৪০ হাজার টাকায় বিক্রি
পদ্মার এক কাতলা ৪০ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ধরা পড়া ২৪ কেজি ওজনের একটি কাতলা মাছ ৪০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে রফিক হালদারের জালে ধরা পড়ে মাছটি। বৃহস্পতিবার (৮ মে) সকালে কাতলা মাছটি সিলেটের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

শাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, বুধবার সন্ধ্যার পর পদ্মা নদীতে আন্ধারমানিক এলাকার জেলে রফিক হালদারের জালে ২৪ কেজি ওজনের একটি বড় কাতার মাছ ধরা পড়ে। তিনি রাত ৮টার দিকে জেলে রফিক হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়ার ৫নং ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে তার কাছ থেকে সরাসরি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৪০০ টাকা দিয়ে ক্রয় করি। পরে মাছটি বিক্রির জন্য মুঠোফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সিলেটের এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৪০ হাজার ৮০০ টাকায় বিক্রি করি।

 তিনি আরও বলেন, পদ্মার কাতলা মাছের অনেক চাহিদা। তাই বেশি দাম হলেও পদ্মার কাতলা মাছ জেলেদের কাছ থেকে কিনে রাখি। অনেক সময় এই মাছগুলো কেটেও বিক্রি হয়ে থাকে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় এখনো বিভিন্ন প্রজাতির অনেক বড় বড় মাছ রয়েছে। যে মাছগুলো জেলেদের জলে প্রতিনিয়তই ধরা পড়ছে। পদ্মার মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: