শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে মতুয়া সম্প্রদায়ের সর্ববৃহৎ বারুনী স্নানোৎসব শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়িতে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ঢাক-ঢোল সহ বিভিন্ন বাজনার তালে তালে শুরু হয়েছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মতুয়া সম্প্রদায়ের সর্ববৃহৎ বারুনী স্নানোৎসব। 

‎সোমবার (১৬ মার্চ) থেকে ৩ দিনব্যাপী এই উৎসবে অংশ নেবেন দেশ-বিদেশের লাখ লাখ মতুয়া ভক্ত। ইতিমধ্যে প্রায় লক্ষাধিক মতুয়া সম্প্রদায়ের ভক্ত বৃন্দগন গোপালগঞ্জের ওড়াকান্দি তে উপস্থিত হয়েছে।

উৎসব শুরু হয়েছে আজ সকাল ৯ টা থেকে বিরতহীন ভাবে এবং চলবে আগামী মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত। শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর এর পূণ্যভূমি ওড়াকান্দিতে তিন দিনব্যাপী মেলা বুধবার (১৮ মার্চ) বিকেল পর্যন্ত চলবে। 

২০০ বছরের ঐতিহ্যবাহী এই স্নান উৎসব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে উদযাপন করা হয়। ৩ দিনব্যাপী মেলায় দেশের বিভিন্ন জেলার কুটির শিল্প, মৃৎশিল্প, খেলনা ও খাবারের দোকান বসেছে।

উৎসবের প্রধান আকর্ষণ কামনা সাগরে স্নান। বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাদিপতি শ্রীমতি সীমাদেবী ঠাকুর ১৭ মার্চ ব্রক্ষ্মমূহুর্তে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন ও পূজার মাধ্যমে পূণ্য লাভ ও দেশের মঙ্গল কামনা করবেন। ভক্তরা পূজার পর ঠাকুরবাড়ির বড় পুকুর কামনা সাগরে স্নান করে পাপমুক্তি ও পূণ্য লাভের প্রার্থনা করেন।

এবার শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম জন্মতিথি উপলক্ষে উৎসবে অংশগ্রহণ করবে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতসহ বিদেশের অন্তত ১০ লাখ মতুয়া ভক্ত। ওড়াকান্দির আশপাশের অন্তত ৫ কিলোমিটার এলাকা উৎসবের আমেজ বিরাজ করছে।

নিরাপত্তার জন্য গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের ডা. কে এম বাবর ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকার রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবিবুল্লাহসহ কর্মকর্তারা উৎসবস্থল পরিদর্শন করেছেন।

উৎসব পরিচালনা কমিটির সভাপতি ও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের বংশধর (ষষ্ঠ পুরুষ) শ্রী অমিতাভ ঠাকুর জানিয়েছেন, এ উৎসব ঘিরে ভক্তদের থাকার ও প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। মতুয়া সংঘের ছয় শতাধিক স্বেচ্ছাসেবক ভক্ত এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ও সেবার দায়িত্ব পালন করছেন। এছাড়া স্নানের সময় কোনো ভক্ত যদি অসুস্থ হয়ে পড়েন, সেজন্য একাধিক মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। আশাকরি অনুষ্ঠানটি সুন্দর ও সঠিকভাবে সম্পন্ন করতে পারব।

কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, ‌‌‌‌‌দেশ-বিদেশের লক্ষাধিক মানুষ এ উৎসবে যোগ দিতে আসবেন। আমরা ষষ্ঠ পুরুষ হিসেবে অনুষ্ঠানটি চালাচ্ছি এবং সকল মানবজাতির শান্তি কামনা করি।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, আমি ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছি। মতুয়া ভক্তদের অনুষ্ঠানটি যাতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সে বিষয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ঠাকুরবাড়ি এলাকায় সুউচ্চ পর্যবেক্ষণ চৌকি ও প্রবশপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অর্ধশতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। র‌্যাব, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। 

ওড়াকান্দি ঠাকুরবাড়ি শ্রী শ্রী হরিচাঁদ ও তার ছেলে গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান। বিশ্বের কোটি কোটি মতুয়া ভক্তদের কাছে এটি একটি পবিত্র পুণ্যভূমি। ২০২১ সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঠাকুরবাড়িতে পূজা অর্চনা করেছেন।

ভোরের আকাশ/ র.ই


 

স্নানোৎসবমো. আরিফ-উজ-জামান

শেয়ার করুন: