শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে মোসলেম হত্যায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ৬:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক সেনাসদস্য মোসলেম উদ্দিন হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে একটি বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি কাজলা ইউনিয়নের চরপাকুরিয়া এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নান্টুর মোড়ে এসে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের স্ত্রী সকিনা বেগম, নিহতের মেয়ে শম্পা, নিহতের ছেলে সোহেল ও নাহিদ, নিহতের বোন মঞ্জুয়ারা, নিহতের ভাই মোফাজ্জল হোসেন, স্থানীয় ইউপি সদস্য শাজাহান আলী।
এছাড়াও এলাকাবাসীর পক্ষে হেলালউদ্দীন, রুবেল প্রামানিক, নুরুল ইসলাম, মুক্তা, শহিদা বেগম সহ অনেকে।

উল্লেখ্য, জমিজমা ও গোচারণভূমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গত সোমবার সন্ধ্যা ৭ টায় মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামের এক সাবেক সেনাসদস্যকে নৃশংসভাবে পিটিয়ে বাড়ির পাশের জমিতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। প্রতিপক্ষের লোহার রড আর দেশীয় অস্ত্রের নির্মম আঘাতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।

আরও পড়ুন

ঘোড়াঘাটে বাঁশবোঝাই লরির ধাক্কায় কাভার্ড ভ্যানচালক নিহত

ভোরের আকাশ/রই 
 

হেলালউদ্দীন

শেয়ার করুন: