শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রামুতে ডাকাতি করতে গিয়ে আটক ৩

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের রামুর ঈদগড়ে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে ডাকাত দলের তিন সদস্য।

রোববার দিবাগত রাতে রামুর ঈদগড়ের বড়বিল চরপাড়া এলাকার মোবাইল দোকানদার জাহেদুল ইসলামের বসতবাড়িতে ডাকাতির এ চেষ্টা চালানো হয় বলে জানিয়েছেন ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম। আটক মোবারকের বিরুদ্ধে রামু থানায় একটি অস্ত্র মামলা থাকার তথ্য জানিয়েছে পুলিশ।

আটকরা হলেন, রামুর হজায়ারিয়ানালার মৃত মনির আহমেদের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৭), ঈদগড়ের চরপাড়ার বদিউর রহমানের ছেলে নাছির উদ্দিন (১৮) এবং একই এলাকার মফিজ আহমেদের ছেলে মোবারক মিয়া (১৬)।

ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোরশেদ আলম জানান, ডাকাতির উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত জাহেদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তিনজনকে আটক করতে সক্ষম হয়। তবে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটকদের নিজেদের হেফাজতে নেয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে রামু থানায় মামলা হয়েছে বলে জানাগেছেন রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূইয়া।

ভোরের আকাশ/আ.র

৩ ডাকাত আটক

শেয়ার করুন: