শ্রীপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পরে এক অজ্ঞাত নামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ( ২০ জুন ) বিকালে রেলওয়ে স্টেশনেের দক্ষিণ পাশে দেওয়ানগঞ্জ গামী কমিউটর ট্রেনে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুমা জানায়, বৃদ্ধ লোকটি রেল লাইন ধরে হেটে স্টেশনের দিকে আসছিলো। ঢাকা থেকে আসা কমিউটর ট্রেন কাছাকাছি আসলেও সে টের পায়নি।ট্রেনটি তাকে চাপা দিয়ে ১৫ - ২০ ফুট নিয়ে যায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়।রেল লাইনে পরে আছে ৭০/৭৫ বছর বয়সী বৃদ্ধের লাশ।তার মাথা ফেটে ভিতরে ঢুকে গেছে।বাম পায়ের গোড়ালী থেকে বিচ্ছিন্ন হয়ে পরে আছে।তার পড়নে সাদা চেক লুঙ্গি ও কাঠালী রঙের পাজ্ঞাবী।
শ্রীপুর স্টেশন মাস্টার শামীমুল ইসলাম জানায়,বৃদ্ধের মৃত্যুর খবর রেলওয়ে পুলিশ কে জানানো হয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পর বলা যাবে।
ভোরের আকাশ/ র.ই