শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় হাত-পা বাঁধা অবস্থায় শিক্ষিকার মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় নিজ বাড়িতে থেকে ছামছুন্নাহার বেগম রুমা (৪২) নামের এক নারী শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার গোবিন্দপুর (পুরাতন বন্দর) এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ছামছুন্নাহার রুমা উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী (উত্তর) গ্রামের সোলাইমান মাষ্টারের মেয়ে। তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। 

স্বজনরা জানায়, আজ সকাল গড়িয়ে দুপুর হলেও রুমার কোনা সারাশব্দ না পেয়ে তার শয়ন ঘরের দরজা খোলা হয়। এসময় তার ওড়না পেচানো হাত-পা বাধা লাশ পড়ে থাকতে দেখা যায়। একইসঙ্গে ঘরের ভেতর বিভিন্ন আসবাপত্র তছনছ আবস্থায় ছিলো। রুমার শরীরের বিভিন্ন অংশে যখমের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে কে বা কারা শ্বাসরোধে হত্যা করেছে। এর আগেও রুমার ঘরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে বলে স্বনদের দাবি। 

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ভোরের আকাশ/ র.ই
 


 

মরদেহ উদ্ধারমোজাম্মেল হক

শেয়ার করুন: