শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তাহিরপুরের সাংবাদিক কামালের উপর মাদক ব্যবসায়ীদের হামলা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ মে ২০২৫, ২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তাহিরপুরের সাংবাদিক কামালের উপর মাদক ব্যবসায়ীদের হামলা
তাহিরপুরের সাংবাদিক কামালের উপর মাদক ব্যবসায়ীদের হামলা

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক সংবাদ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি কামাল হোসেন রাফি এর উপর হামলা চালিয়েছে স্থানীয় মাদক কারবারিরা।

রোববার (১৮ মে) সকালে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের বাদাম পট্টিতে এ হামলার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় সাংবাদিক কামাল বাদী হয়ে মাদক কারবারিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাত হামলাকারীদের নামে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন।

সাংবাদিক কামাল হোসেনের উপর হামলার ঘটনায় সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করে হামলাকারী মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ার দেন সাংবাদিক নেতাগন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে সম্প্রতি সাংবাদিক কামাল হোসেন সীমান্তের চোরাচালান ও মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। এছাড়াও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের রুশানলে পরে। সকালে যাদুকাটা নদীতে মানববন্ধনের সংবাদ সংগ্রহের জন্য রওনা হলে বাদাম পট্টিতে আসা মাত্রই বাদল মিয়া (৪৬), মনির মিয়া (২৬), সাব্বির মিয়া (২২), সুরত জামাল (৫০)তাদের সহযোগিদের নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুত্ব আহত করে। খবর পেয়ে বাদাঘাট পুলিশ ফাড়িঁর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারী মাদক কারবারিরা চলে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এই ঘটনায় আহত সাংবাদিক কামাল হোসেন রাফি বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: