শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় অবৈধ বালি মহালে অভিযানে ৭০ লাখ টাকার বালি জব্দ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ২:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় ৭০ লাখ টাকার বালি জব্দ করা হয়েছে। এ  অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম।

এসময়  সাথে ছিলেন সহকারী কমিশন (ভূমি) মো. নাহিদুল হক ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার টোক ইউনিয়নের উলুসারা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। জব্দকৃত বালি যেন সরিয়ে নিতে না পারে সে জন্য পাহারা বসানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় মহসিন ও সালেহ আহমদের নেতৃত্বে দীর্ঘদিন যাবত এসব বালি উত্তোলন করা হয়েছে। তাৎক্ষনিক ভাবে তাদের সম্পর্কে এরচেয়ে বেশি বিস্তারিত জানা সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম বলেন, অবৈধ ভাবে বালি উত্তোলন করে বিপুল পরিমাণ বালি মজুত করে রাখা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবহিত করে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় এখানে কাউকে পাওয়া যায়নি। বালি উত্তোলনের সরঞ্জামসহ বেশকিছু পাইপ এবং বালি জব্দ করা হয়েছে। পরবর্তীতে পরিমাপ করে জব্দকৃত বালি নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হবে। 

এসময় তিনি আরো বলেন, গত ডিসেম্বরে এই মৌসুমে ৬৬ বার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আবারো যেহেতু শীত শুরু হয়েছে বালু উত্তোলনও শুরু হয়েছে, আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

ভোরের আকাশ/মো.আ.


 

 

শেয়ার করুন: