শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া

৮০৫ কেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: প্রতীকী
ছবি: প্রতীকী

ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ৮০৫ ভোট কেন্দ্রের ৫৭৪টি ঝুঁকিপূর্ণ বলে গণ্য করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি সংসদীয় আসনের ৮০৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৫৭৪টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৪৮২টি এবং বাকি ৯২টি অধিক ঝুঁকিপূর্ণ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিতকরণের ক্ষেত্রে স্থানীয় সামাজিক প্রেক্ষাপট, দাঙ্গাপ্রবণ এলাকা এবং যাতায়াত ব্যবস্থার বিষয়টি বিবেচনায় আনা হয়। এছাড়াও, নির্বাচন ঘিরে অতীতের ঘটনাগুলোও বিচার-বিশ্লেষণ করে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৫৭৪টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ এবং আনসার একটু বেশি থাকবে।সব ভোটকেন্দ্রেই ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে।  এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে, ওইভাবে থাকবে। আর যেগুলো আমরা ঝুঁকিপূর্ণ মনে করছি, এগুলোতে স্ট্রাইকিং টিম, সেনাবাহিনী এবং বিজিবি থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বেশি ফোর্স মোতায়েনের জন্য বলা আছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার মোট ভোটার সংখ্যা ২৬ লক্ষ ৮ হাজার ৮৭ জন। জেলার ৬টি সংসদীয় আসনের বিভিন্ন রাজনৈতিক দল মনোনীত এবং স্বতন্ত্র হিসেবে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোরের আকাশ/ র.ই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনঝুঁকিপূর্ণশারমিন আক্তার জাহান

শেয়ার করুন: