শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে যুবকের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধায় পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে যুবকের মৃত্যু
গাইবান্ধায় পিকআপ-ট্রাক্টর সংঘর্ষে যুবকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে পিকআপ ও ট্রাক্টরের সংঘর্ষে মুসা (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অনন্ত আরও ৫ জন আহত হন। 

শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট পালানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইসময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান সড়কে আসা আরেকটি ট্রাক্টর এড়াতে না পেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। পরে লোকজন তাদের উদ্ধার করে পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানিয়াতারি এলাকার বাসিন্দা মুসা প্রাণ হারান।

আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধারকাজ চালায় এবং দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়, তবে পরে স্বাভাবিক করা হয়। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: