শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লোহাগড়ার কিন্ডার গার্টেন এন্ড স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
লোহাগড়ার কিন্ডার গার্টেন এন্ড স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
লোহাগড়ার কিন্ডার গার্টেন এন্ড স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নড়াইলে লোহাগড়ার মিতালী কিন্ডার গার্টেন এন্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭জুন) বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,নড়াইল-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের র্শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক এবং ন্যাশনাল পিপিলস পার্টির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়ার আইনজীবী ড.ফরিদুজ্জামান ফরহাদ। 

লোহাগড়া মিতালী কিন্ডার গার্টেন এন্ড স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, রিজিয়া ইউসুফ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রিভাস চন্দ্র বসু, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পলাশ কুমার সরকার,লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রাজু আহম্মেদ বাপ্পি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোরাদ হোসেন, মিতালী কিন্ডার গার্ডেন এন্ড স্কুলের শিক্ষিকা শাহানারা পারভীন,শিপ্রা বিশ্বাস, নিশাত জেরিন, শবনম আক্তার খাদিজা খানম, মিথিলা হোসেন, রুনা খানমসহ প্রমুখ।

এসময় শিক্ষার্থী,অভিভাবক,সাংবাদিক বৃন্দ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: