শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : টাঙ্গাইল প্রতিনিধি
ছবি : টাঙ্গাইল প্রতিনিধি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। সরকারের পক্ষে লেখার কোন প্রয়োজন নেই। কিন্তু বস্তুনিষ্ঠভাবে স্বচ্ছতার সাথে সংবাদ তুলে ধরলে কাজের উৎসাহ বেড়ে যায়। আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বৃদ্ধি পেলে আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছি তারা সংশোধন হতে পারি। কাজের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করতে পারি। তিনি রোববার (৩১ মে) বিকেলে টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের দিকে গুরুত্ব দিচ্ছে। জনগুরুত্বের কথা বিবেচনা করে বিমানবন্দর, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই ফ্রি করে দেওয়া হয়েছে। এক সময় টেলিটকের সিম নিত লাইন দিতে হতো। বর্তমানে আমরা বেসরকারি কোম্পানি গুলোর মতো প্রতিযোগিতা করতে পারছিনা। টেলিটককে এগিয়ে নিতে ইনভেস্টমেন্ট দরকার। আমরা গ্রামীণ বাংলালিংকের মতো বিনিয়োগ করতে পারছিনা। আমাদের টেলিটককে এগিয়ে নিতে ৬ হাজার টাকার বিনিয়োগ করা দরকার। আমরা টেলিটককে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি। টেলিটককে যে ভাবে বাণিজ্যিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল আমরা সেভাবে পারিনি। তবে প্রসেসিংএ রয়েছে।

মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমান প্রতিনিধি জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, আশাগ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান প্রমুখ।

আরও পড়ুন

ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

এসময় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুধিমন্ডলী উপস্থিত ছিলেন।


ভোরের আকাশ/ইউএম

 

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

শেয়ার করুন: