শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ২:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা
থানায় লালগালিচা দেখে ক্ষোভ ঝাড়লেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটে সফরে গিয়ে লালগালিচা দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তিনি সিলেটের এয়ারপোর্ট থানায় গেলে লালগালিচা বিছানো দেখেন তিনি। আর এটা দেখে তিনি বিরক্তি প্রকাশ করেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লালগালিচা সরিয়ে নেওয়া নির্দেশ দেন।

এ সময় পুলিশ কমিশনার রেজাউল করিমকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, এগুলো রাখতে আমি না করেছি। তারপরও এগুলো কেন দিয়েছো? আমি বারবার বলে দিয়েছি এগুলো হবে না। প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারছো না।

পরে বিমানবন্দর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমি এসেছিলাম এই থানা পরিদর্শন করতে। আপনারা জানেন, পুলিশের থেকে আমাদের আশা অনেক কিন্তু তাদের থাকা-খাওয়ায় কিন্তু অনেক বড় সমস্যা।

দেশে অনেক পরিবর্তন হয়েছে, পরিবর্তন আরও হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন করেন, যে যা-ই বলুক রোজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে।

পুলিশের কাছে থেকে আসামিদের ছিনতাই করে নিয়ে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এগুলোর ক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) কথা বলবেন। এছাড়া যারা আসামি ছিনিয়ে নিচ্ছে, তাদেরও আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এসব ঘটনা আপনারা সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিবো।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: