শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ৫:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৪
জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৪

চুয়াডাঙ্গার জীবননগরে ইজিবাইকের সাথে পাট বোঝাই ট্রাকের ধাক্কায় একই পরিবারে ১ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ মে) বিকেল ৪ টার সময় জীবননগর-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের সাথী অটো রাইস মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ফুশিয়ার রহমান মন্ডল (৭৫) জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের মসজিদ পাড়ার মৃত এরাদ আলী মন্ডলের ছেলে। এই ঘটনায় নিহত ফুশিয়ার রহমানের তিন মেয়ে ও এক নাতি ছেলে আহত হয়েছে।

আহতরা হলেন-ফুশিয়ার রহমানের বড় মেয়ে কোটচাঁদপুর উপজেলার এলাংগী গ্রামের ফজের আলীর স্ত্রী শান্তহার (৫০), কালীগঞ্জ উপজেলার সাতমাইল গ্রামের বাবলু মিয়ার স্ত্রী সোনাহারা (৪৫), কোটচাঁদপুর পৌরসভার মাদ্রাসা পাড়ার আব্দুল জব্বারের স্ত্রী লিমা খাতুন (৩০) ও তার ছেলে নিরব হোসেন (১০)।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে তিন মেয়ে ও নাতিছেলেকে সাথে নিয়ে ইজিবাইকে করে জীবননগর থেকে কালীগঞ্জে মেয়ের বাড়িতে যাচ্ছিলেন ফুশিয়ার রহমান। পথিমধ্যে সাথী অটো রাইস মিলের সামনে পৌছুলো বিপরীত দিক থেকে আসা পাট বোঝাই ট্রাক (চুয়াডাঙ্গা ট ১১-০২৬২) ইজিবাইকের উপর চাপিয়ে দেয়। এতে ইজিবাইকে থাকা সকল যাত্রী গুরুতর আহত হন এবং ইজিবাইকে থাকা ফুশিয়ার রহমান ঘটনাস্থলে মারা যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। জীবননগর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জীবননগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানায়, দুর্ঘটনার খবর শোনা মাত্র সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এবং ঘাতক ট্রাক জব্দ করা হয়। ইজিবাইক চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করনি। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: