শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৮:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কাপাসিয়ায় ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
কাপাসিয়ায় ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গাজীপুরের কাপাসিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডলের সাথে কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং কাপাসিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় থানা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ওসি কাপাসিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি জানান, মাদকের ব্যাপারে কাউকে কোন ছাড় দেয়া হবে না। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, গরু চুরি, ইভটিজিং, উঠতি বয়সী তরুণদের বিকট শব্দে মোটরসাইকেল চালনা, উপজেলা সদরে অব্যাহত যানজট সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

এছাড়া তদবিরকারীদের দৌরাত্ম এবং মিথ্যা ও হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে থানা পুলিশের সহযোগিতা কামনা করেন। 

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম, এস আই আমিনুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটন, সহ-সভাপতি জাকির হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সহ কাপাসিয়া প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: