শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আত্রাইয়ে মৃত্যু নিয়ে রহস্য, থানায় ছেলে-মেয়েদের জিজ্ঞাসাবাদ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুন ২০২৫, ৬:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
আত্রাইয়ে মৃত্যু নিয়ে রহস্য, থানায় ছেলে-মেয়েদের জিজ্ঞাসাবাদ
আত্রাইয়ে মৃত্যু নিয়ে রহস্য, থানায় ছেলে-মেয়েদের জিজ্ঞাসাবাদ

নওগাঁর আত্রাইয়ে এক ব্যক্তির মৃত্যু নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটি হত্যা না আত্নহত্যা এ নিয়ে চলছে জনমনে ব্যাপক জল্পনা কল্পনা। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার নবাবেরতাম্বু গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের নূরুল ইসলাম (৭২) ওই রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১ টার দিকে তার গলায় দড়ি ও দড়িটি জানালার সাথে বাঁধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এদিকে বেশ কিছুদিন থেকে নূরুল ইসলামের সাথে তার তার বড় ছেলে আব্দুল আজিজ বাবুর দ্বন্দ্ব চলে আসছিল। এ জন্য অনেকেরই সন্দেহের তীর বড় ছেলে বাবুর দিকে। তিনি তাকে হত্যা করে গলায় দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছেন- এমনটাই সন্দেহ এলাকায়।

সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে। আত্রাই থানার ওসি আব্দুল মান্নান বলেন, ঘটানর মোটিভ উদঘাটনে আমরা তৎপর রয়েছি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চার ছেলে ও দুই মেয়েকে থানায় নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: