শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে ৪ নারী মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৭ জুলাই ২০২৫, ৮:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
সোনারগাঁয়ে  ৪ নারী মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ৪ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ৪ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো-পুতুল আক্তার (৩৫) সপচান বেগম (৩৫), সবুজা বেগম (৫৫) ও লিপি আক্তার (৩৪)। রোববার বেলা দেড়টায় সোনারগাঁ পৌরসভার টিপরদী বসুরবাগ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারি পুতুল আক্তার কুমিল্লা জেলার কোতয়ালী থানার আড়াউগুড়া এলাকার মৃত আবুল মিয়ার স্ত্রী, সপচান বেগম বিবাড়িয়া জেলার কসবা থানার গোপিনাথপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী, সবুজা বেগম নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর সভার টিপরদী বসুরবাগ এলাকার মৃত আবুল কালামের স্ত্রী ও লিপি আক্তার পৌর সভার একই এলাকার মৃত আবুল কালামের মেয়ে। এবিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন। মাদক সম্রাজ্ঞী সবুজা বেগমের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারগাঁ পৌরসভার টিপরদী এলাকার ব্যবসায়ী মোক্তার হোসেনের ফুফু সবুজা বেগম প্রায় ৪০ বছর ধরে এলাকায় রমরমা মাদক কেনাবেচা চালিয়ে ‘মাদকের সাম্রাজ্য’ গড়ে তুলেছে। 
এ ব্যাপারে তার ভাই ও ভাতিজারা সহযোগিতা করে আসছে। কেউ কেউ সবুজার মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রচুর অর্থভিত্তের মালিক হয়েছেন। তাছাড়া এর পূর্বে পুলিশ বিভিন্ন সময় কয়েকদফা মাদক সম্রাজ্ঞী সবুজা বেগমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও তার স্বজনদের সহযোগিতায় কারাগার থেকে ছাড়া পেয়ে, পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ পৌর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ চার নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাদেরকে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে পাঠানো হয়েছে। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: