বগুড়া-৬ উপনির্বাচনে বিজিবি মোতায়েন

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে সদর উপজেলার তিনটি ক্যাম্পে অবস্থান নিয়ে তারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন। আগামী ৯ এপ্রিল এ উপনির্বাচনে ভোট গ্রহণ হবে।
জানা যায়, ২ থেকে ১১ এপ্রিল পর্যন্ত এসব বিজিবি সদস্য নির্বাচনি এলাকায় দায়িত্ব পালন করবেন। নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং পরবর্তী সময় পর্যন্ত তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় অংশ নেবেন। উপনির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হন। পরে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ ছেড়ে দিলে এ আসন শূন্য ঘোষণা করা হয়।
ভোরের আকাশ/নি