শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যশোরে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু
যশোরে খেজুর গাছ থেকে পড়ে সন্ন্যাসীর মৃত্যু

যশোরের মনিরামপুরে খেজুর গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৪০) নামে এক সন্ন্যাসীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেল ৪টার দিকে মনিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবু তাহেরপুর গ্রামের অজিত দাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, চড়ক পূজার অর্চনা উপলক্ষে ‘খেজুর ভাঙা উৎসবে’ অংশ নিতে প্রায় ৫০ জন সন্ন্যাসী জড়ো হন। বিকেলে মনিরামপুর আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি প্রায় ৪০ ফুট উচ্চতার খেজুর গাছে উঠলে হঠাৎ তিনি পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মনিরামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মফিজুর রহমান মফিজ।

মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: