শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর-৩ : খোলা মাঠে কেন্দ্র বানিয়ে চলছে ভোট গ্রহণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুর ৩ আসনের ১১২ নং কর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে খোলা মাঠে অস্থায়ী স্টলে চলছে ভোটগ্রহণ।  বিদ্যালয়ে দু'টি কেন্দ্র। একটি পুরুষ ও একটি মহিলা। বিদ্যালয়ের একমাত্র ভবনের গ্রহণ করা পুরুষদের ভোট গ্রহন। আর নারীদের জন্য খোলা মাঠে তৈরি করা হয় অস্থায়ী  কেন্দ্র। এ কেন্দ্রে সকাল থেকে ২ হাজার ৫২ জন নারী ভোটারের ভোট গ্রহন চলছে।

সরজমিন  দেখা যায়, শ্রীপুর আঞ্চলিক সড়কের পাশে বিদ্যালয়। বিদ্যালয়ে কেন্দ্র রয়েছে পুরুষ ও একটি নারী। পুরুষ কেন্দ্রের ভোট গ্রহণ চলছে বিদ্যালয়ের একমাত্র ভবনে। নারী ভোটারদের ভোট কেন্দ্রে নাই এখানে।  ডেকোরেটর ভাড়া করে ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। কেন্দ্রের সাথে রয়েছে বসত বাড়ি। স্থানীয় লোকজন প্রকাশ্যে ঘোরাফেরা করছে। স্থানীয়দের মতে এভাবে খোলা মাঠে অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোটগ্রহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কেন্দ্রের এক পাশে নিরাপত্তার জন্য দাঁড়িয়ে আছে দুইজন আনসার সদস্য।  নেই কোন সীমানা বাউন্ডারি। ভোটগ্রহণ কর্মকর্তা ও পোলিং এজেন্টদের অভিযোগ,নাই কোন বিদ্যুত ব্যাবস্থা তাই প্রচন্ড গরমে অস্থির তারা।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রের জন্য কোন ভবন নেই। একটি মাত্র ভবনে চলছে পুরুষ কেন্দ্রের ভোটগ্রহণ। কেন্দ্রের উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্যান্ডেল তৈরি করে কেন্দ্র বানানো হয়েছে।   তৈরি করা কেন্দ্রে সকাল থেকে চলছে ভোট গ্রহণ। আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত সদস্যরা তৎপর রয়েছে।  

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ  মুহাম্মদ নাসির আহমেদ বলেন, সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কর্ণপুর মহিলা কেন্দ্রে খোলা মাঠে কেন্দ্র তৈরি করে ভোট গ্রহণ করলেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান,কর্ণপুর বিদ্যালয় পর্যাপ্ত অবকাঠামো নেই। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক অস্থায়ী কেন্দ্র তৈরি করে ভোট গ্রহণ করা হচ্ছে। কেন্দ্রের নিরাপত্তার জন্য সেনাবাহিনী সহ আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। দুপুর সাড়ে বারোটায় রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

ভোরের আকাশ/আ.র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

শেয়ার করুন: