শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঈদ উপহার ‘দিগন্ত’ বাস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৫, ১:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঈদ উপহার ‘দিগন্ত’ বাস
ব্রাহ্মণবাড়িয়াবাসীর ঈদ উপহার ‘দিগন্ত’ বাস

বহুল কাক্সিক্ষত  ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কে চালু হয়েছে পাবলিক বাস সার্ভিস। ২৯ মার্চ থেকে ‘দিগন্ত’ নামে একটি নতুন বাস সার্ভিস চালু করা হয়েছে। এটি নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর পর্যন্ত চলবে। নতুন বাস সার্ভিস চালুর ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এছাড়াও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

স্থানীয়রা জানান, আগে ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগর যেতে ২৪ কিলোমিটার পথের জন্য সিএনজিতে জনপ্রতি ১২০ টাকা গুনতে হতো। এখন পাবলিক বাস চালু হওয়ায় অর্ধেক অর্থাৎ ৬০ টাকা কমে যাতায়াতের সুযোগ সৃষ্টি হয়েছে।

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকতা রাজীব চৌধুরী বাস সার্ভিস চালুর বিষয়ে বলেন, ‘নবীনগরবাসীর জন্য এটি একটি ঈদ উপহার। দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর পর্যন্ত বাস সার্ভিস চালু করা; এতদিনে তা বাস্তবায়িত হলো। এই রুটে যাত্রী চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০টি বাস চলবে। যাত্রীর সংখ্যানুযায়ী দু’টি বাস যাত্রার মধ্যে সময়ের গ্যাপ নির্ধারিত হবে।’

উপজেলা প্রশাসনের পক্ষ হতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে এতদবিষয়ে একটি অবহিতকরণ সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবার কথাও জানান তিনি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: