শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জে গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৭ মার্চ ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার একটি ভবনে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন দগ্ধ হয়েছেন। 

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যার পর দেওভোগ পাক্কা রোড এলাকায় আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গোডাউনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শুক্রবার রাত পৌঁনে ১২টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান।

আহতরা হলেন- ঝুট ব্যবসায়ী শিপন, তার কর্মচারী ছগির ও ভাড়াটিয়া লিটন। তদের মধ্যে শিপন ও ছগিরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ভবনটির নিচতলায় ঝুটের গোডাউনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভবনের নিচতলার দেয়াল ও জানালা ধসে পড়ে। সেই সঙ্গে আশপাশের কয়েকটি বাসার দরজা ও জানালা ভেঙে গেছে। বিস্ফোরণে নিচতলা বিধস্ত ও লন্ডভন্ড হয়ে যায়। বিস্ফোরণের শব্দ পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানো ও উদ্ধার কাজ শুরু করেন।

নারায়ণগঞ্জ সদর (মন্ডলপাড়া) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস জমে এ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

তিনি আরো বলেন, বিস্ফোরণের পর আমাদের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরো বলেন, বিস্ফোরণের পর আগুনে বাড়ির নিচতলার ১টি আসবাবপত্র, ঝুট গোডাউনের জুট, কাপড়, দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়। এ সময় দু’জন দগ্ধ হয়েছেন।

ভোরের আকাশ/ র.ই

আহতমো. শাহজাহান

শেয়ার করুন: