শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আশরাফুল ইসলাম সুমন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৮:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড
আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্ত্রীর দেওয়া অভিযোগে মাদকাসক্ত স্বামীকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার মসজিদ পাড়ায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- মসজিদপাড়ার ইলিয়াস মিয়ার ছেলে মো. এরশাদ (৩৫)।  মাদক সেবন করে তিনি স্ত্রীকে অত্যাচারের পাশাপাশি এলাকার শান্তি বিনষ্ট করতেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, এরশাদ মাদকাসক্ত।  এ বিষয়ে তার স্ত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়া যায়।  এলাকায় গিয়ে জানা যায়, সে মাদক সেবন করে এলাকার শান্তি বিনষ্ট করছিলো।  তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভোরের আকাশ/জাআ

মাদকাসক্তআখাউড়া

শেয়ার করুন: