শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর
গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে শাওন মিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (১১ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বর্ধনকুঠি সরোবরে এই ঘটনা ঘটে। নিহত শাওন মিয়া গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনার পাড়া এলাকার প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্র জানা যায়, সবার অজান্তে শাওন তার ভাইয়ের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে সে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়। পরিবারের চিৎকারে এলাকাবাসী দ্রুত ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে শিশুটিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ ধরনের দুর্ঘটনা রোধে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। পুকুর ও জলাশয়ের আশপাশে শিশুদের একা যেতে না দেওয়ার বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: