শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমারখালীতে ড্যাব'র উদ্যোগে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) কুমারখালী উপজেলার শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজ মাঠে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুষ্টিয়া জেলা শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া ৪ আসনের বিএনপির মনেনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

ডা. ফজলুল হকের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

এ স্বাস্থ্য সেবা কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব'র কেন্দ্রী কমিটির কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সহসভাপতি মো. ডা. মো. আবু সায়েমসহ আইন বিষয়ক সম্পাদক ডা. মো. জাহিদ হাসান, ড্যাব'র কুষ্টিয়ার নেতা ডা. নাসিমুল বারি বাপ্পী, ডা. আক্রামুজ্জামান মিন্টু, ডা. সাইফুল আরেফিন, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, কুমারখালী উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নওয়াব আলী, জেলা বিএনপি'র সাবেক সাংগাঠনিক সম্পাদক খন্দকার সামছুজ্জোহা জাহিদ প্রমূখ।

দিনব্যাপী এ স্বাস্থ্য সেবা কর্মসূচীতে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যা চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন কুষ্টিয়া, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকগণ।

প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যের এমন সেবায় খুশি চিকিৎসা নিতে আসা রোগী ও চিকিৎসক, আয়োজকরা।

ভোরের আকাশ/নি. ব

স্বাস্থ্যসেবা প্রদান

শেয়ার করুন: