শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে জনতার হাতে দুই ডাকাত আটক

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামে থেকে একাধিক মামলার দুই আসামিকে ১টি চাইনিজ কুড়াল, ১ রামদা, ২টি বোরখা, ১টি টি-শার্ট, ১ টি লুঙ্গিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১ টার দিকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩২) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহতাব শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭)।

​পুলিশ সূত্রে জানাযায়, ধৃত নাদিম শেখ একজন চিহ্নিত অপরাধী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে যার মধ্যে ৬টিতে ওয়ারেন্ট রয়েছে। অপর আটককৃত জাকারিয়া শেখের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলে জানা গেছে। পুলিশ আরো জানান, স্থানীয় রেজাউল শেখের বাগানে গতকাল শুক্রাবর রাত থেকে ৬/৭ জনের একটি দল অবস্থান করছিলেন। ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তারা।

আরও পড়ুন

‘আধুনিকায়নের মাধ্যমে বন্ধ চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে সরকার'

স্থানীয় সূত্রে জানাযায়, রামনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাদের ঘেরাও করে। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে ক্ষুব্ধ জনতা তাদের আটক করে নাজিরপুর থানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত ধারালো অস্ত্রসহ দুই আসামিকে হেফাজতে নেয়।

​নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ডাকাতি প্রস্তুতকালে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রীয়াধীন। আসামীদের সঙ্গে আর সদস্য ছিলো তাদেরকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

ভোরের আকাশ/রই
 

মো. তরিকুল ইসলাম

শেয়ার করুন: