শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় শাড়িসহ পণ্য জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় শাড়িসহ পণ্য জব্দ
সুনামগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় শাড়িসহ পণ্য জব্দ

সুনামগঞ্জে সুরমা নদী দিয়ে পাচারের সময় টাস্কফোর্সের অভিযানে ভারতীয় অবৈধ শাড়ির চালানসহ দুই কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি। রোববার (১ জুন) ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর হালুয়ারঘাট এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি ২৮ জানায়, রোববার ভোররাতে সুনামগঞ্জে সুরমা নদীর হালুয়াঘাট এলাকায় অভিযান চালায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি।

এসময় ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকাসহ ১ হাজার ৭শ’ পিস ভারতীয় অবৈধ শাড়ি, ৭ হাজার ২শ’ পিস ক্রিম এবং ১৮০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি) লে. কর্ণেল জাকারিয়া কাদির এসব পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদকে সামনে রেখে সম্প্রতি নৌপথে সক্রিয় রয়েছে চোরাচালান চক্র।

অভিযানের সময় টাস্কফোর্সের উপস্তিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল নৌকায় রেখে পালিয়ে যায়। চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তে নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ৬ দিনে নৌপথ ও সড়ক পথে টাস্কফোর্সের অভিযানে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অভিযানে ৫ কোটি ৩ লাখ ৫৮ হাজার ১শ’ ৬৪ টাকার ভারতীয় অবৈধ মালামাল আটক করে বিজিবি।

ভোরের আকাশ/এসএইচ

ভারতীয় শাড়িসুনামগঞ্জ

শেয়ার করুন: