শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে পানাতীটারি জামে মসজিদের শুভ উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

লালমনিরহাট সদর উপজেলার খুনীয়াগাছ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানাতীটারি জামে মসজিদের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুনীয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক সরকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আওরঙ্গজেব লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক মন্টু এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ছকমাল হোসেন।

অনুষ্ঠানে খুনীয়াগাছ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি এ কে এম মমিনুল হক বলেন, মসজিদ আল্লাহর ঘর ও ইসলাম প্রচারের অন্যতম প্রধান কেন্দ্র। মসজিদ নির্মাণে যারা শ্রম, অর্থ ও আন্তরিকতা দিয়ে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রচেষ্টা প্রশংসনীয়।

তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সহযোগিতায় মসজিদের নির্মাণকাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে, ইনশাআল্লাহ।

পরে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ভোরের আকাশ/জেআ

লালমনিরহাটমসজিদ

শেয়ার করুন: