শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

উল্লাপাড়ার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান ও বিএনপির শীর্ষ পদে ২৩৭ প্রার্থীর ফরম সংগ্রহ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৬:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। এতে তিনটি পদের বিপরীতে মোট ২৩৭ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ঝিকিড়া এবিসি মাঠে এই দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। সকাল থেকেই প্রতিটি চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে মাঠে উপস্থিত হন, যা পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের জন্য ৬৯ জন প্রার্থী ফরম সংগ্রহ করেছেন। এ ছাড়া প্রতিটি ইউনিয়নে দলীয় নেতৃত্ব নির্বাচনে সভাপতি পদে ৭২ জন এবং সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ৯৬ জন সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সংগৃহীত ফরম জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ নভেম্বর।

আরও পড়ুন

কনস্টেবল থেকে এসআই হলেন হবিগঞ্জের সূবর্ণা সুত্রধর

ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুর কায়েম সবুজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এম. আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যডভোকেট সিমকী ইমাম খাঁন। জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ। এ ছাড়া উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

উপজেলা বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এই দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ফরম জমা দেওয়ার পর যাচাই-বাছাই ও দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত করা হবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: