শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাটোরে আ. লীগের লকডাউনবিরোধী শোডাউন, আটক ৯

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ৩:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আওয়ামী লীগের লকডাউনসহ যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা প্রতিরোধে নাটোরে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও জামায়াত।

বৃহস্পতিবার সকাল থেকে শহরের মাদ্রাসা, হরিশপুর বাইপাস আলাইপুরসহ বিভিন্ন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মিরা। হরিশপুর থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামায়াতে ইসলামী।

এ সময় বিএনপি, জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও তার দোসরদের বিরুদ্ধে নানান স্লোগান দিতে থাকেন।

নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা লকডাউনের নামে মাঠে নামলে তাদের শক্ত হাতে প্রতিহৃত করা হবে। সন্ত্রাস চাঁদাবাজ অপরাধী ও খুনীদের নাটোরে ঠাঁই হবে না।

এদিকে, গতকাল রাত থেকেই নাটোর জেলার বিভিন্ন উপজেলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মী সমর্থকদের মহাসড়ক, বাজার ও রাস্তার মোড়ে আওয়ামী নাশকতার বিরুদ্ধে অবস্থান নিতে দেখা যায়।

যদিও নাটোরের সিংড়ার শেরকোল এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে বৃহস্পতিবার মাঝরাতে কালোপোশাক ও সাদা মুখোশ পড়ে মশাল মিছিল করেছে সিংড়া পৌর আওয়ামী লীগ। এ সময় তারা শেখ হাসিনা, পলকসহ আওয়ামী নেতাদের মুক্তি ও সরকারবিরোধী নানান স্লোগান দেয়।

তবে, নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক রায়হান তানভিরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জনকে আটক করা হয়েছে বলে জানান, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

নাটোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে জানিয়ে তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা সহিংসতা কোনো সুযোগ নেই। প্রতিটি উপজেলাসহ জেলা বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীদের টহল ও নজরদারী অব্যহত আছে।

ভোরের আকাশ/জাআ

লকডাউননাটোরলকডাউনবিরোধী

শেয়ার করুন: