ডামুড্যায় বাসের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়েরা গ্রামের সুরঙ্গ খালের উপর বাসের সাঁকো দিয়ে দুই গ্রামের লোকের আসা-যাওয়া করতে হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরজমিনে ঘুরে দেখা যায়, বাসের সাঁকোটি অনেক পুরনো হয়ে মাঝখান দিয়ে ভেঙ্গে গেছে। জোড়া তালি দিয়েই করে যাতায়াত। সাঁকোটি দিয়ে দৈনিক শতশত লোক আসা-যাওয়া করে এমনকি চর ভয়েরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানও একটি বাজার রয়েছে।
দারুস সালাম উচ্চ বিদ্যালয়মা, ও মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, প্রতিদিন ছাত্র-ছাত্রীদের বাসের সাঁকো পার হয়ে আসতে হয় বিদ্যালয়। দারুস সালাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী লামিয়া বলেন, প্রতিদিন আমাদের সাঁকো পার হয়ে স্কুলে আসতে হয় সাঁকো পার হতে গেলে অনেক ভয় লাগে কখন যেন সাঁকো ভেঙে নিচে পড়ে যায় বই খাতা ভিজে যায় আতঙ্কে থাকতে হয়।
দারুস সালাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহিনুর রহমান জানান, আমি তিন বছর যাবত এই সাঁকো দিয়ে যাতায়াত করি। আমি তো বড় মানুষ আমার অনেক ভয় লাগে আর ছোট ছোট বাচ্চারা অনেক কষ্ট করে সাঁকো পার হয়ে বিদ্যালয় আসে।
পূর্ব ডামুড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন বলেন এখন কোন বরাদ্দ নাই নতুন করে বরাদ্দ আসলে আমি সাঁকো নতুন করে বানিয়ে দিব।
ভোরের আকাশ/ইউএম