খুলনায় গণতান্ত্রিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ বিষয়ক কর্মশালা

ওয়েব ফাউন্ডেশন ও একশনএইড-এর আয়োজনে এবং জাতিসংঘের সহযোগিতায় “ডেমোক্রেটিক রিফর্মস থ্রু ইনক্লুসিভ পার্টিসিপেশন ইন বাংলাদেশ” শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা রবিবার খুলনা জেলা নির্বাচন কমিশন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা জেলার সিনিয়র নির্বাচন অফিসার। অংশগ্রহণ করেন কমিশনের ৭ কর্মকর্তা, সাংবাদিক, নাগরিক ও মানবাধিকার কর্মী, পুলিং অফিসার, ধমীয় নেতা, নারী নেত্রী সহ ২০ জন। অনুষ্ঠানে গণতান্ত্রিক সংস্কার, অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ, নাগরিক সম্পৃক্ততা এবং নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উক্ত কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে আমি অংশগ্রহণ করি। কর্মশালায় বক্তারা বাংলাদেশে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে নারী, যুবসমাজ ও প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণকে গণতান্ত্রিক সংস্কারের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করা হয়।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
ভোরের আকাশ/এনএস