শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ নারী মাদককারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৯ মে ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ নারী মাদককারবারি গ্রেফতার
সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ নারী মাদককারবারি গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা।

বুধবার (২৮ মে) বেলা ১১ টায় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২ টা ৩৫ মিনিটের সময় সলঙ্গা থানার সিআরবিসিস্থ সালাহউদ্দিন হাইওয়ে হোটেল এর সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিগণ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মৃত সিরাজ সরদার এর স্ত্রী মোছাঃ রাজিয়া বেগম (৬০) ও রাজশাহী জেলার তানোর থানার চাঁন্দুডিয়া (নামুপাড়া) গ্রামের মোঃ ইয়াছিন আলী’র স্ত্রী মোছাঃ নাসিমা বেগম (৬০)।

র‌্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার ২৭ মে দুপুর ১২.৩৫ মিনিটের সময় র‌্যাব-১২, ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের সলংগা থানার সিআরবিসিস্থ সালাহউদ্দিন হাইওয়ে হোটেল এর সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক পরিবহন কালে ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন এবং নগদ ১২৭০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।

পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলংগা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

ভোরের আকাশ/আজসা 

শেয়ার করুন: