শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৭ মে ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা
মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা হয়েছে। ডাকাতদের ছবিসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার (৬ মে) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টার এখনও কেউ গ্রেপ্তার হয়নি।  

জানা গেছে, ঢাকামুখী একটি গাড়ি ছনবাড়ি থেকে ওমপাড়া সার্ভিস রোডে পৌঁছালে কিছু দুর্বৃত্ত ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা চালায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সার্ভিস লেনে যানবাহনের পথরোধ করার জন্য আগে থেকে ব্যারিকেড দিয়ে রাখে ডাকাত দল। একটি গাড়িটি যখন ব্যারিকেডের সামনে আসে তখন ডাকাতরা রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে গাড়িটিকে ধাওয়া করে। এ সময় ড্রাইভারের উপস্থিত বুদ্ধিতে গাড়িটি মুহূর্তের মধ্যে ব্যাক গিয়ারে চলতে থাকে। এক পর্যায়ে ডাকাত দলের আরেকটি গ্রুপ গাড়িটিকে লক্ষ্য করে কিছু নিক্ষেপ করতে দেখা যায়। এই সব বিষয় ধরা পড়ে ওই অজ্ঞাত গাড়ির ড্যাশবোর্ড থাকা ক্যামেরায়। 

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তার আগেই ডাকাতরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: