শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধা-২

ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনের ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. আনিসুজ্জামান খান বাবু।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

উক্ত সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুজ্জামান খান বাবু অভিযোগ করে বলেন, কমপক্ষে ৩০টি কেন্দ্রে ভোট শুরুর আগেই তাঁর ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের কাছ থেকে প্রিসাইডিং কর্মকর্তারা স্বাক্ষর নিয়েছেন, যা ভোট কারচুপির উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি মনে করেন। 

তিনি বলেন, ভোটের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ ধরনের অনিয়মের তথ্য পান এবং কয়েকটি কেন্দ্রে অগ্রিম ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার বিষয়টিও তাঁর নজরে আসে।

তিনি আরো বলেন, বেলা দুইটার পর নিরাপত্তার দায়িত্বে থাকা কিছু সদস্য তাঁর সমর্থক ভোটার ও পোলিং এজেন্টদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এসব অনিয়মের মাধ্যমে “ভোট ইঞ্জিনিয়ারিং” করে তাঁকে পরাজিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপি প্রার্থীর দাবি, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে তদন্ত করতে হবে এবং ঘোষিত ফলাফল বাতিল করে গাইবান্ধা-২ আসনের সব কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই


 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনমো. আনিসুজ্জামান খান বাবু

শেয়ার করুন: