শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৯ মে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা–২০২৬

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

আধুনিক ও জনবান্ধব ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশের ন্যায় কুষ্টিয়া জেলাতেও আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা–২০২৬’। ২১ মে পর্যন্ত চলমান এই মেলা দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হবে।
রবিবার (১৭ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান। এ সময় জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
জেলা প্রশাসক জানান, ভূমি সংক্রান্ত সেবাগুলোকে সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ভূমি মন্ত্রণালয় অটোমেশনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী এই ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে।
মেলার উদ্বোধন করবেন তারেক রহমান, এমপি। ইতোমধ্যে তিনি মেলার শুভ উদ্বোধনে সম্মতি জানিয়েছেন বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
জেলা প্রশাসন ও জেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত এ মেলায় নাগরিকরা সরাসরি বিভিন্ন ডিজিটাল ও সনাতন ভূমিসেবা গ্রহণ করতে পারবেন।

অনলাইন ভূমি উন্নয়ন কর: অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য land.gov.bd পোর্টালে নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন এবং অনলাইনে কর পরিশোধের সুযোগ থাকবে। নাগরিকদের অনলাইনে কর প্রদানে সরাসরি সহায়তাও করা হবে।
ই-নামজারী ও খতিয়ান সেবা: মেলাতেই ই-নামজারীর আবেদন করা যাবে। পাশাপাশি অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক সরবরাহের ব্যবস্থা থাকবে।
মৌজা ম্যাপ সরবরাহ: ডাক বিভাগের মাধ্যমে অনলাইনে মৌজা ম্যাপ সরবরাহ করা হবে।
ভূমি অধিগ্রহণ ও লিজ নবায়ন: ভূমি অধিগ্রহণের চেক প্রদান, অর্পিত সম্পত্তি এবং চান্দিনা ভিটির লিজ নবায়ন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হবে।
খাস জমি বন্দোবস্ত: সরকারি খাস জমি বন্দোবস্তের জন্য আবেদন গ্রহণ করা হবে।
পরামর্শ বুথ: ভূমি সংক্রান্ত বিভিন্ন জিজ্ঞাসার উত্তর ও পরামর্শ প্রদানের জন্য মেলায় অভিজ্ঞ কর্মকর্তাদের নিয়ে বিশেষ সেবা বুথ থাকবে।
এছাড়া মেলা প্রাঙ্গণে ভূমিসেবা সংক্রান্ত সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তিন দিনব্যাপী এ মেলায় এসে ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা ও পরামর্শ গ্রহণের জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় পিকআপের ধাক্কায় কৃষক নিহত

ভোরের আকাশ/ এনউব

ভূমিসেবা মেলা–২০২৬

শেয়ার করুন: