শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

কেরানীহাটে রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি, জরিমানা ৬০ হাজার

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালত তিনটি রেস্তোরাঁকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর পরিচালনা, পঁচা ও বাসি খাবার সংরক্ষণ, উন্মুক্ত স্থানে ময়লা ফেলা এবং নিয়ম বহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় আল-আকসা রেস্টুরেন্ট, মেহফিল রেস্টুরেন্ট ও আল ঈশান রেস্টুরেন্টকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া কেরানীহাট কাঁচাবাজারে মূল্য তালিকা নিশ্চিত করতে অভিযান চালানো হয়। বিভিন্ন মাছ, মাংস ও ফলের দোকানে মূল্য তালিকা টানানোর ব্যবস্থা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জাআ

কেরানীহাটরেস্তোরাঁজরিমানা

শেয়ার করুন: