শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিবচরে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মাদারীপুরের শিবচরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে (২৭ আগস্ট) প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী ফাউন্ডেশন ও মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর  উচ্চবিদ্যালয়ের সাবেক ছাত্র সমিতির যৌথ উদ্যোগে ও মাদবরেরচর আর এম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদবরেরচর রহিম উদ্দিন  মাদবর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলামেরর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী চিকিৎসক মোজাম্মেল হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদ হোসেন, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক ড. মইনুল হাসান চৌধুরী ও মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর  উচ্চ বিদ্যালয় সাবেক ছাত্র সমিতির সভাপতি ও লেখক শিকদার আবদুস সালাম।

বিদ্যালয় সূত্রে জানা যায় ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থী, বিদ্যালয় থেকে বিভিন্ন সময় দেশের বিভিন্ন সরকারি ও মেডিকেল কলেজে চান্স ও বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত  মেধাবী ১৫ জন শিক্ষার্থী ও বর্তমানে বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত মেধাবী ১২ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রধান করা হয়।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এই আর্থিক সহায়তা তাদের পড়াশোনায় অমূল্য ভূমিকা রাখবে। তারা ভালো ফলাফল করে এই সহায়তার মর্যাদা রক্ষার অঙ্গীকার করে। এছাড়া তারা  অনেকেই ভবিষ্যতে অন্যদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করে।

আয়োজকরা জানান, এই কার্যক্রম আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আরও বেশিসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি ও সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তাদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ একটি উন্নত সমাজ গঠনে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদানে পড়াশোনায় আরো মনোযোগী হবেন, শিক্ষা ক্ষেত্রে এই বৃত্তি বড় ভূমিকা রাখবে। এবছর যারা বৃত্তি পেলো তাদের মধ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রয়েছে। আগামীতে আরো বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদবরেরচর রহিম উদ্দিন মাদবর  উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ,বাংলাদেশ স্কাউটস এর সাবেক পরিচালক (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য)  মোহাম্মদ গোলাম মোস্তফা, ইফফাত সুলতানা, মাদবরেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি, আজমল হুদা চৌধুরী ইথু, ঢাকা জর্জ কোর্টের বিশিষ্ট আইনজীবী ইসতিয়াক আহমেদ  চৌধুরী তুমনসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। 

ভোরের আকাশ/মো.আ.

মাদারীপুরবৃত্তিশিক্ষার্থী

শেয়ার করুন: