শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধকল্পে ক্রাশ প্রোগ্রাম ও মোবাইল কোর্ট চলমান

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
খুলনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধকল্পে ক্রাশ প্রোগ্রাম ও মোবাইল কোর্ট চলমান
খুলনায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধকল্পে ক্রাশ প্রোগ্রাম ও মোবাইল কোর্ট চলমান

ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে খুলনা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণে কেসিসি পরিচালিত ক্রাশ প্রোগ্রামের আওতায় সোমবার ২৪ আগষ্ট নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনার ৬ষ্ঠতম দিনে বাড়ির আঙ্গিনা অপরিচ্ছন্ন থাকায় ১৮নং ওয়ার্ডের নবীনগরের মো: মামুন-কে ৩ হাজার টাকা, গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মালিকানাধীন জায়গা অপরিচ্ছন্ন থাকায়  হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তা আশিকুর রহমান-কে ৫ হাজার টাকা, বিকে ক্রস রোডের বাসিন্দা বারেক মাস্টার-কে ২ হাজার টাকা এবং ২৬নং ওয়ার্ডের তাবলীগ মসজিদের পিছনের বাড়ির মালিক মো: ইমরান-কে ৩ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন করবে মর্মে ৫টি বাড়ির মালিকের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

আরও পড়ুন

মাগুরায় দুস্থ ও প্রতিবন্ধীরা পেল আর্থিক সহায়তার চেক

উল্লেখ্য, নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কেসিসি পরিচালিত ক্রাশ প্রোগ্রামের পাশাপাশি নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার সীমানার মধ্যে অপরিচ্ছন্ন পরিবেশ ও মশার প্রজনন স্থান পাওয়া গেলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার মধ্যে ঝোপঝাড়, টায়ার, কৌটা, ডিমের খোসা, ডাবের খোল, ফুলের টব, বেসিনের নিচে, ফ্রিজের পাশে, এসির পাশে, সানসেটে পানি জমে আছে কিনা সেদিকে ল্য রাখাসহ বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে।
 
কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও কেএমপি’র পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। জনস্বার্থে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া সোমবার সকাল থেকে নগরীর ২৬ ও ৩১ নং ওয়ার্ডে মশক নিয়ন্ত্রণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ক্রাশ প্রোগ্রাম পরিচালিত হয়। কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: অহিদুজ্জামান খান, সমাজসেবক আরিফুজ্জামান অপু, আসলাম হোসেন, মাহমুদুল আলম বাবু মোড়ল, মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম বুলবুল, সাখাওয়াত হোসেন, ওয়াহিদুজ্জামানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: