শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কৃষিক্ষেত্রে অনেকদূর এগিয়েছে, কিন্তু এখনো যথেষ্ট হয়নি: বাণিজ্যমন্ত্রী

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ৫ জুন ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষিক্ষেত্র অনেকদূর এগিয়েছে কিন্তু এখনো যথেষ্ট হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (শুক্রবার, ৫ জুন) বিকেলে পাবনা ঈশ্বরদী উপজেলার মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ কৃষি সমিতির আয়োজনে লিচু উৎসব ও কৃষি বাণিজ্যমেলায় তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কৃষিক্ষেত্র অনেকদূর এগিয়েছে কিন্তু এখনো যথেষ্ট হয়নি। যে এলাকায় সব মানুষের কৃষির সঙ্গে আর্থিক সম্পর্ক সেই এলাকাই বাংলাদেশের কৃষির নেতৃত্ব দেবে এটাই স্বাভাবিক।’

এই এলাকার লিচুর সংরক্ষণাগার বা হিমাগার করা যায় কি না— এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘হিমাগার করলে যে খরচ বিদ্যুৎ বিল দিতে হবে তাতে লিচুর মূল্য কয়েকগুণ বেড়ে যাবে।’

মন্ত্রী দেশিও পদ্ধতিতে লিচু সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়ার কথা বলেন।

আরও পড়ুন

পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি চাকরিজীবীরা হতাশায়

মন্ত্রী বলেন, ‘কৃষিমন্ত্রীকে ব্যক্তিগতভাবে অনুরোধ করবো একটি গবেষণা চালানোর জন্য লিচুর যে পচনরোধে কোনো ব্যবস্থা করা যায় কি না।’

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিকসহ জাতীয় পদক প্রাপ্ত কৃষক কিশানি উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনএস

বাণিজ্যমন্ত্রী

শেয়ার করুন: