শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়া শিশুটির পরিচয় মিলেছে

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ৩:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়া শিশুটির পরিচয় মিলেছে
চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়া শিশুটির পরিচয় মিলেছে

জামালপুরের সরিষাবাড়ী স্টেশনে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়া সেই শিশুটির পরিচয় মিলেছে। আহত শিশুটির নাম সাকিব আল হাসান (১২)। সে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরনান্দিনা এলাকার ময়েন উদ্দিন মণ্ডলের ছেলে। বর্তমানে সাকিব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার মাথায় অস্ত্রোপচার (সার্জারি) করা হয়েছে।

শনিবার সকালে সে কথা বলেছে বলে জানিয়েছেন শিশুটির বাবা ময়েন উদ্দিন মণ্ডল এবং হাসপাতালের চিকিৎসকরা। তার অবস্থা আগের তুলনায় কিছুটা উন্নতি হয়েছে। আহত সাকিব আল হাসান সরিষাবাড়ী উপজেলার মারকাযুল উলুম মাদরাসার ‘বিশেষ জামাত’ শাখার প্রথম শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসার মুহতামিম মাওলানা বায়েজীদ হাসান।

তিনি জানান, সাকিব গত রমজানে মাদরাসায় ভর্তি হয়। শুক্রবার বিকেল পর্যন্ত সে মাদরাসায় ছিল। পরবর্তীতে ফেসবুকে ছবি দেখে তারা তাকে শনাক্ত করেন। তার ধারণা, সাকিব অগ্নিবীণা ট্রেনে করে সরিষাবাড়ী থেকে তারাকান্দি গিয়েছিল এবং সেখান থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির বাবা ময়েন উদ্দিন মণ্ডল জানান, মাদরাসা থেকে আমাদের ফোনে জানানো হয়। রাতেই রওনা দিয়ে আমরা ভোরে ময়মনসিংহ হাসপাতালে পৌঁছাই। সেখানে সাকিব আমাদের সাথে কথা বলেছে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ভুয়াপুর থেকে ছেড়ে আসা জামালপুরগামী ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি সরিষাবাড়ী স্টেশনের কাছে পৌঁছালে সাকিব ট্রেনের দরজা দিয়ে মাথা বের করে দেয়। তখন পাশের একটি ল্যাম্পপোস্টের সঙ্গে ধাক্কা লেগে সে নিচে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে জ্ঞান না ফেরায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর স্থানীয়দের ও রেলওয়ের সহযোগিতায় ট্রেনলাইনের পাশের ল্যাম্পপোস্টটি অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন সরিষাবাড়ী স্টেশন মাস্টার।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, শিশুটির পরিচয় মিলেছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: