শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে সিনিয়র নার্সকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

সিপন আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জে সিনিয়র নার্সকে হত্যার হুমকি, থানায় অভিযোগ
মানিকগঞ্জে সিনিয়র নার্সকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নবীন মিয়া (৩৩) প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শুক্রবার (২০ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর থানায় তিনি এই অভিযোগ দায়ের করেন। নবীন মিয়ার দাবি, হাসপাতালের তিন সহকর্মী নির্বাচন-সংক্রান্ত বিরোধের জেরে তাকে দীর্ঘদিন ধরে হুমকি ও গালিগালাজ করে আসছেন।

অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা হলেন—সিনিয়র স্টাফ নার্স বকুল আক্তার (৩৪), ইকবাল মিয়া (৩৫) ও শেফালী আক্তার (৪৮)। নবীনের ভাষ্যমতে, গত ৩ জুনের পর থেকে এই তিনজন তাকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করছেন এবং অব্যাহতভাবে অপমানজনক ভাষায় কথা বলছেন।

নবীন মিয়া অভিযোগ করেন, ২০ জুন সকাল সাড়ে ৯টার দিকে তিনি কর্মস্থলে দায়িত্ব পালনের সময় অভিযুক্তরা সেখানে এসে প্রকাশ্যে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ফোনে বলেন, “তোরে বিএনপি অফিসে তুলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে মেরে ফেলব, তোর লাশ গুম করে দেব।”

এই ঘটনায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। নিরাপত্তার স্বার্থে তিনি থানায় অভিযোগ করে আইনি সহায়তা চেয়েছেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: