সাতকানিয়ার কালিয়াইশে আইবিডব্লিউএফ সম্মেলন সম্পন্ন

সাইফুদ্দিন মুহাম্মদ খালেদ সভাপতি, আবু জাফর সেক্রেটারি করে ৩৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) সম্মেলন সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে কালিয়াইশ ইউনিয়নে একটি হল রুমে সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে সাইফুদ্দিন মুহাম্মদ খালেদকে সভাপতি ও মো. আবু জাফরকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩৮ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এসময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের কল্যাণে কাজ করতে আইবিডব্লিউএফ ভূমিকা রাখবে এবং সংগঠনকে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে আরও বিস্তৃত করা হবে।
ভোরের আকাশ/জাআ