শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লায় ৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুমিল্লার বরুড়া উপজেলায় অভিযান চালিয়ে মাটিচাপা অবস্থায় ১৮টি বস্তাভর্তি অন্তত ৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

বরুড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সাহা জানান, রোববার মধ্যরাত ও সোমবার সকালে মুগুজীর দাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকগুলো তারা উদ্ধার করেন।

পুলিশ বলছে, গোপনে খবরে পরিচালিত ওই অভিযানে প্লাস্টিকের বোতলে থাকা ফেনসিডিলগুলো আংশিক মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মুগুজী গ্রামের একটি বাড়ির পাশে বস্তাভর্তি পরিত্যক্ত অবস্থায় এসব ফেনসিডিল পাওয়া যায়। 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও তদন্ত অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া ফেনসিডিলের সঠিক পরিমাণ নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পরিদর্শক সঞ্জয় কুমার বলছেন, “১৮টি বস্তায় অন্তত পাঁচ হাজার বোতল ফেনসিডিল রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া বোতলগুলোতে ফেনসিডিল সিরাপ রয়েছে।” এ পুলিশ কর্মকর্তার ভাষ্য, “সাম্প্রতিক সময়ে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ফেনসিডিলের মধ্যে এটি সবচেয়ে বড় চালান।”

তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া চালানটি ধ্বংস করার উদ্দেশ্যে বুলডোজার দিয়ে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।”

উদ্ধার করা ফেনসিডিলগুলো থানায় আনা হয়েছে জানিয়ে পরিদর্শক সঞ্জয় বলেন, “জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় দুই গৃহবধূর লাশ উদ্ধার

ভোরের আকাশ/রই 

 


 

সঞ্জয়

শেয়ার করুন: