শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খানসামায় মহান বিজয় দিবস পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, খানসামা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাছেত সরদার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ , এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিবসটির অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের পরিবেশনায় মহান মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন প্রদর্শনী উপস্থিত দর্শনারীদের মুগ্ধ করে।

পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করে মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সরকার বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশপ্রেম ও নৈতিকতায় উজ্জীবিত হয়ে কাজ করলে সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে খানসামা উপজেলায় মহান বিজয় দিবস একটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

ভোরের আকাশ/এসএইচ

খানসামা

শেয়ার করুন: